লোকসমাচার ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শুক্রবার (২৬ জুলাই) কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১৪তম অধিনায়ক হলেন তামিম। তবে ওপেনার হিসেবে বাংলাদেশের পক্ষে টস করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। তামিমের আগে শুধুমাত্র হাবিবুল বাশার বাংলাদেশের পক্ষে ওপেনার হিসেবে টস করেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি ওয়ানডেতে হয়েছে মোট ৪৫বার। ৭বার জিতেছে টাইগাররা। ৩৬বার হাসিমুখে মাঠ ছেড়েছে লঙ্কানরা। ২ ম্যাচে হয়নি কোন ফল। তবে সবশেষ দেখায় জয় তুলে নিয়েছিল টাইগাররা। আজ সেই তৃপ্তি নিয়েই নেমেছেন তামিম ইকবালরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এবং শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাসিথ মালিঙ্গা।


























