ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে জামায়াতের গণমিছিল

  • আপডেট সময়: ১১:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সারা দেশে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে থেকে জেলা আমির মোবারক হোসাইন আখন্দের নেতৃত্বে বিশাল গণমিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের লোকনাথ টেংকের পাড়ে গিয়ে শেষ হয়।এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন আকন্দ বলেন, আওয়ামী লীগের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সবগুলোর বিচার করতে হবে।

দিনাজপুর প্রতিনিধি জানান, শনিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑজেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, জেলা জামায়াত নেতা রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকত, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, আনোয়ার হোসেন, ছাত্রশিবির নেতা সোহানুর রহমান সোহান প্রমুখ।

নাটোর প্রতিনিধি জানান, শনিবার সকাল ১০টায় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেনÑজেলা জামায়াত নেতা অধ্যাপক ইউনুস আলী, অধ্যাপক সাদেকুর রহমান, আব্দুল হাকিম, রাশেদুল ইসলাম, অধ্যাপক মীর নুরুন্নবী, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার সকালে কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেনÑলালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার দুপুরে ঘিওর ও শিবালয় উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আলাদাভাবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় জামায়াতের পেশাজীবী নেতা ড. আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলাম, নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন প্রমুখ।

ভোলা প্রতিনিধি জানান, শনিবার জেলা আমির মাস্টার জাকির হোসাইনের নেতৃত্বে ভোলা নতুন বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, পৌর আমির জামাল উদ্দিন, সদর আমির মাওলানা কামাল হোসেনসহ জেলার নেতারা। পরে বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, সদর রোড হয়ে কালীনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির নাজমুল আহসান অ্যাডভোকেট। সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি তামিম হোসেন, আব্দুল্লাহ আন নাহিয়ান।

বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, শনিবার দুপুরে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বেড়া উপজেলা জামাতের সাবেক আমির ডাক্তার আব্দুল বাসেত খানের নেতৃত্ব মিছিলটি আলহেরা নগর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা জামায়াতের আমির মওলানা আতাউর রহমান, বেড়া পৌর আমির মাওলানা মোকলেছুর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান,‎ শনিবার সকালে একটি গণমিছিল ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।‎ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেনÑচাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মাওলানা আবু তাহের, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

‎‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠ থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেনÑজেলা জামায়াত নেতা অধ্যাপক আজিজুল হক কাজল, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং সেক্রেটারি আ ন ম আবদুল্লাহ মোমতাজ।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, ভাঙ্গুড়ায় শনিবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে বক্তব্য দেনÑউপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, অধ্যক্ষ হালিম মাজহার নূর, ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলে নেতৃত্ব দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেনÑপাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, দেলদুয়ারে উপজেলা জামায়াতের গণমিছিল শনিবার বেলা ১১টায় উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে মৌলভীপাড়া মোড়ে গিয়ে পথসভা করে।উপজেলা জামায়াতের আমির আল মোমেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য দেনÑজামায়াতের শূরা সদস্য রাশেদুল হাসান জুয়েল, সদর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ডুবাইল ইউনিয়ন সভাপতি ফজলুল করিম, দেউলি ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম, লাউহাটি ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে জামায়াতের গণমিছিল

আপডেট সময়: ১১:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬