ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ আর নেই

  • আপডেট সময়: ০৯:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবির মুরাদ।

এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কবির মুরাদের নামাজে জানাজা বাদ এশা দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা মাগুরায় জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

কবির মুরান জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ আর নেই

আপডেট সময়: ০৯:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯