ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ ৭ দল মাঠে নামছে কাল

  • আপডেট সময়: ১১:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫ জন দেখেছে
Spread the love

লোকসাচার ডেস্ক:পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাঠে নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। পরে জানা যায়, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি আমলে নিয়ে বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াত অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। তবে বিকালে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে ইতোমধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার পাঁচ ‘গণদাবি’ আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে মিল রেখে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা, নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে করা, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।

সেই সঙ্গে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি আদায়ে ইসলামী আন্দোলন ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে।

এছাড়াও যুগপৎ কর্মসূচিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে মিল রেখে আরও ৫ রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলো হলো- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মঙ্গলবার নিজ নিজ কার্যালয়ে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে পৃথকভাবে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে গণসংযোগ এবং ২৬ সেপ্টেম্বর সব সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জামায়াতসহ ৭ দল মাঠে নামছে কাল

আপডেট সময়: ১১:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫