ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে ৩০ এনসিপি নেতার চিঠি

  • আপডেট সময়: ০৭:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে উদ্বগ প্রকাশ করে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা।

শনিবার (২৭ ডিসেম্বর) এই বিষয়ে তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। সুষ্ঠু সুরাহা না হলে তাদের অনেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

এদিকে আজই এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও আলোচিত তরুণ রাজনীতিক ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে গত বুহস্পতিবার ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক।

তানসিম জারার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও পদত্যাগ করবেন বলে জানা গেছে। খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন তিনি। এনসিপি-প্রধানকে দেওয়া চিঠিতে তিনিও স্বাক্ষর করেছেন।

৩০ নেতার চিঠিতে তাদের আপত্তির ভিত্তি হিসেবে দলের ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত এক বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটেজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্রহননের চেষ্টা এবং সর্বোপরি, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হয়ে উঠেছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান-বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।’

৩০ নেতা মনে করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে ৩০ এনসিপি নেতার চিঠি

আপডেট সময়: ০৭:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫