ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দিবসে ইংরেজির সঙ্গে বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

  • আপডেট সময়: ০৫:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একটি রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিট করেন চূয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এ কারণে রিট করা হয়। শুনানির পর আদালত রুল জারি করেছে। রুলে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জাতীয় দিবসে ইংরেজির সঙ্গে বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

আপডেট সময়: ০৫:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০