ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সরকার ঘোষণা ও খালেদা জিয়ার মুক্তি চায় জাতীয় ঐক্যফ্রন্ট

  • আপডেট সময়: ১০:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গত কয়েক দিনে পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে- তা ভয়াবহ এবং ভয়ংকর। কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের অনিয়ম-অপকর্ম সম্ভব।

এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।

শনিবার গণফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্ট তিনটি দাবি তুলেছে।

দাবিগুলো হল- ১. ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক-গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে দ্রুত বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা করুন।

২. অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিন এবং বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপ করে পথ নির্ধারণ হবে সময়ের দাবি।

৩. বর্তমান সরকারের গুম, খুন, রাতের আঁধারে ভোট ডাকাতি এবং দুর্নীতি-লুটপাট তদন্তে গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠন করুন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জাতীয় সরকার ঘোষণা ও খালেদা জিয়ার মুক্তি চায় জাতীয় ঐক্যফ্রন্ট

আপডেট সময়: ১০:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯