ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাইরাকে যৌন নির্যাতনকারী ব্যবসায়ীর সাজা

  • আপডেট সময়: ০৮:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। বলিউড অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’ এর পর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে তার মনোমুগ্ধকর অভিনয় প্রশংসিত হয় বোদ্ধাদের।

এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জায়রা বলিউডকে বিদায় জানিয়ে দেন। এবার তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির বিচার পেয়ে আলোচনায় এসেছেন তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সালে বিমানের বিজনেস ক্লাসে পাশের সিটে বসে বলিউড তারকা জাইরা ওয়াসিমকে যৌন নিপীড়নকারী ব্যক্তির ৩ বছরের সাজা হয়েছে। এই শাস্তি কার্যকর করেছে স্পেশাল প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্ট (পিওসিএসও)। যৌন হয়রানির শিকার হওয়ার সময় জায়রার বয়স ছিল ১৭ বছর।

ওই ব্যক্তির নাম বিকাশ সাচদেব। পেশায় ব্যবসায়ী। দুই বছরের বেশি সময় ধরে চলেছে এই মামলা। জাইরা ওয়াসিমকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জাইরাকে যৌন নির্যাতনকারী ব্যবসায়ীর সাজা

আপডেট সময়: ০৮:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০