ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ১১ নভেম্বর থেকে ভর্তি

  • আপডেট সময়: ১২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা), ইউনিট-৩ (বাণিজ্য শাখা), বিশেষায়িত চারটি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভশন বিভাগ) এবং ইনস্টিটিউটভুক্ত বিভাগগুলোতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

প্রথম দফায় মনোয়নপ্রাপ্তদের ১১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ভর্তি ফি জমা দান ও ১১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সনদপত্রাদি জমা দিতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় দফায় মনোনয়নপ্রাপ্তদের ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে তৃতীয় দফা মনোনয়নপ্রাপ্তদের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে চতুর্থ দফা মনোনয়নপ্রাপ্তদের ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পঞ্চম দফা মনোনয়নপ্রাপ্তদের ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ভর্তি ফি জমা প্রদান এবং ১২ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ ‘মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর এবং অন্যান্য কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ডিন অফিসে এবং বিভাগসমূহে অনুষ্ঠিত হবে।

মনোনয়নপ্রাপ্ত বিভাগে ভর্তির সময় ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত এবং স্বাক্ষরিত আবেদন ফরম পরীক্ষার হলে প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির একটি করে ফটোকপি, এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র/নম্বরপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ডসহ প্রতিটির একটি করে ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট বিভাগে সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে।

কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোটার সপক্ষে প্রয়োজনীয় সকল মূল সনদসহ কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৫টা এবং অন্যান্য দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সকল সনদসহ কাগজপত্র জমা প্রদান করতে হবে।

মেধা তালিকা অনুযায়ী প্রাপ্ত বিভাগে ভর্তির পর আসন খালি থাকা ও যোগ্যতা থাকা সাপেক্ষে শিক্ষার্থীর বিষয় পছন্দক্রম ও মেধাক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে (অটো মাইগ্রেশন) বিষয় পরিবর্তন হবে। অটো মাইগ্রেশনের যেকোনো পর্যায়ে অথবা মাইগ্রেশন শুরুর পূর্বে কোনো শিক্ষার্থী পছন্দমতো বিষয় পেলে এবং তিনি আর মাইগ্রেশন না চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই মাইগ্রেশন বন্ধের জন্য ডিন অফিসে প্রাপ্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন অফিসে উপস্থিত হয়ে মাইগ্রেশন বন্ধের আবেদন না করলে পরবর্তীতে আর কোনো আবেদন বিবেচনা করা হবে না এবং অটো মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত বিষয়টিতে তাকে অধ্যয়ন করতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জবিতে ১১ নভেম্বর থেকে ভর্তি

আপডেট সময়: ১২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯