ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা শ্বশুর

  • আপডেট সময়: ০৭:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ১৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের সময় ইউনুস আলী (৪৫) নামে সৎ শ্বশুরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।

রোববার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শেখেরদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইউনুস আলী ওই গ্রামের মৃত সহিদার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও এক ছেলে সন্তানসহ দ্বিতীয় বিয়ে করেন কাঠমিস্ত্রী ইউনুস আলী। ৫-৬ মাস আগে দ্বিতীয় স্ত্রীর ছেলের বিয়ে দেন ইউনুস আলী। ওই ছেলে কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করার পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন ইউনুস। গত রোববার রাতে ঘুমন্ত পুত্রবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন ইউনুস আলী। পুত্রবধূর চিৎকারে স্থানীয়রা এসে তাকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় সোমবার দুপুরে ধর্ষিতা পুত্রবধূ শ্বশুর ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। ধর্ষিতা পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষিতা পুত্রবধূ জানান, বিয়ের পর থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিক ধর্ষণ করে লম্পট শ্বশুর ইউনুস আলী। প্রতিবাদ করলে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। রোববার রাতে তার ঘরে ঢুকে ফের তাকে ধর্ষণ করেন।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার অভিযোগটি আমলে নিয়ে আটক ইউনুস আলীকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা শ্বশুর

আপডেট সময়: ০৭:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯