ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছেলেধরা’ গুজবে সাজেদুর ফিরে পেল তার স্বজনদের!

  • আপডেট সময়: ১০:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাজেদুর রহমান প্রামানিক (৩২) মানসিকভাবে ভারসাম্যহীন। প্রায় আড়াই মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান। সম্ভাব্য সব জায়গায় সাজেদুরকে খুঁজেও তার সন্ধান পায়নি স্বজনরা। তবে ‘ছেলেধরা’ নামক যে আতঙ্ক সারা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে সেটাই নাটোরের এক পরিবারের জন্য আশীর্বাদ হয়ে গেলো।

সোমবার (২২ জুলাই) সাজেদুরের পরিবারের খোঁজ মিলেছে। সাজেদুরকে ফিরে পেয়ে তার পরিবারে উৎসব নেমে এসেছে।

ছেলে ধরা সন্দেহে সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এলএসডি রোড সংলগ্ন এলাকায় সাজেদুরকে আটক করে স্থানীয়রা। সেখানে তাৎক্ষণিক একদল তাকে মারধর করে। এরই মধ্যে আরেকদল ভিড় ঠেলে সাজেদুরকে উদ্ধার করে দেবীগঞ্জ থানায় খবর দেয়।

থানা পুলিশ সাজেদুরকে থানা হেফাজতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় সম্পর্কে জানতে পারে পুলিশ। সাজেদুর নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাহাপুর এলাকার মন্টু প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার সাজেদুর এর ভাই সায়মন হোসেন নাটোর থেকে দেবীগঞ্জে আসলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাজেদুরকে তার ভাইয়ের নিকট হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে দেবীগন্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, সাজেদুর সঠিক তথ্য দিতে না পারলেও যেটুকু জানান, তাতেই পরিবারের ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাজেদুর আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। পরে তার ভাই সায়মন হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ সাজেদুর এর বাবা মুনছের আলী তার নিখোঁজের বিষয়টি জানিয়ে নাটোরের গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘ছেলেধরা’ গুজবে সাজেদুর ফিরে পেল তার স্বজনদের!

আপডেট সময়: ১০:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯