ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যানকে ছাড়াই যুবলীগের বৈঠক

  • আপডেট সময়: ১২:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দলীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ছাড়াই যুবলীগের প্রেসিডিয়াম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের ৭ম কংগ্রেস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যোগ না দেওয়ায় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

জানা যায়, যুবলীগের ৭ম কংগ্রেস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কংগ্রেসের আগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে সংগঠনটির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ফলে সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

এসময় অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, পিয়ন থেকে যুবলীগের দফতর সম্পাদক পদ পেয়ে ক্যাসিনো কাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে কাজী আনিসুর রহমানকে এই বৈঠক থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবিএম আমজাদ হোসেন।

জাতীয় কংগ্রেসের আগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে সংগঠনটির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সরকারের চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা আরমান গ্রেফতারের পর চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। তলব করা হয় তার ব্যাংক হিসাব। এরপর থেকে রাজনৈতিক কর্মসূচি থেকে আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

চেয়ারম্যানকে ছাড়াই যুবলীগের বৈঠক

আপডেট সময়: ১২:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯