ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী-গাড়িচালক তিনদিনের রিমান্ডে

  • আপডেট সময়: ০৮:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর হত্যার ঘটনায় করা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এস এম ফরহাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক (এসআই) চুন্নু মিয়া।

এর আগে কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তার গাড়িচালকের মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এদিকে শিমু ছিলেন রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা। গত ১৬ জানুয়ারি শিমুর অভিভাবকরা তার নিখোঁজের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলাবাগান থানায়। পরে জিডিসূত্রে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ সোমবার কেরানীগঞ্জ থেকে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করে। শিমুর পরিবারের পক্ষ থেকে পরে মরদেহটিকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন। পরে চিত্রনায়িকা শিমু পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ বেশ কিছু খ্যাতিমান পরিচালকের চলচ্চিত্রে কাজ করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী-গাড়িচালক তিনদিনের রিমান্ডে

আপডেট সময়: ০৮:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২