লোকসমাচার,বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি:যশোর বাঘারপাড়ার খালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম (৭৪) মারা গেছেন।
শুক্রবার সকাল ৯ টা দিকে অসুস্থ থাকার কারণে নিজ বাড়িতে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) খালিয়া স্কুল মাঠে নামাজের জানাজার শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মরহুম রফিকুল ইসলাম কে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন বাঘারপাড়ার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সংবেদনা প্রকাশ করছেন বাঘের পাড়ার উপজেলা জহুরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ড গোলাম সরোয়ার ও অন্য সকল বীর মুক্তিযোদ্ধারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ১৯৪৭ সালে বাঘারপাড়া উপজেলায় জহুরপুর ইউনিয়নে খালিয়া গ্রামে জন্ম নেন ১৯৭১ সালে পরিবারের সকল বাধা বিপত্তি অতিক্রম করে যোগ দেন মুক্তিযোদ্ধাবাহিনীতে।অদম্য সাহসী রফিকুল ইসলাম ভারতের মেঘালাই রাজ্যের তুরা পাহাড় থেকে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন এরপর কেদারীয় বাহিনীর অধীনে ১১ নং সেপ্টেম্বরের নাগরপুর,মাটিকাটা, ফুলদহরপাড়া, লাউহাটীসহ একাধিক স্থানে ভয়াবহ সম্মুখযুদ্ধে অংশ নেন।
রফিকুল ইসলাম তিনি দীর্ঘ ৫ বছর যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত৷ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।





















