ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট সময়: ০২:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে এই আবেদনটি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।

আজাদ রহমান জানান, আজ বেলা ১১টায় এ বিষয়ে শুনানি হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তার পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে।

মামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষী করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময়: ০২:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০