ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়কে দুমড়ে মুচড়ে গেছে থ্রি-হুইলার, ঝরল দুই প্রাণ

  • আপডেট সময়: ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০) নিহত হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ ও সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাত হওয়ায় দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে রাস্তার ওপর দুমড়ে মুচড়ে যাওয়া একটি থ্রি-হুইলার পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সে কারণে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালায়।

সেখান থেকে তারা শহিদুল মুন্সীর লাশ উদ্ধার করে। মারাত্মক আহত অবস্থায় বাবুকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গোপালগঞ্জে সড়কে দুমড়ে মুচড়ে গেছে থ্রি-হুইলার, ঝরল দুই প্রাণ

আপডেট সময়: ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯