ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত ২০

  • আপডেট সময়: ০৪:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানীর ব্যাসপুরে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়। আতহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত ২০

আপডেট সময়: ০৪:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯