ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট সময়: ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ১৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নোয়াখালী স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ অক্টোবর) সকালে, বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। পরে, দুপুরে এ বিষয়ে আদেশ দেয়া হবে।

এ সময় হাইকোর্ট প্রশ্ন করেন, ‘এক মাস এই ঘটনা চাপা থাকলো কি করে, পুলিশ কি করছে। ফেসবুকে না ছড়ালে তো ঘটনা গোপনই থাকতো।’

এদিকে এ মামলায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৪ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলার চারজনকে গ্রেপ্তার করা হলো।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময়: ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০