ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ঠেকাতে গোপালপুর থানা পুলিশের নানামুখী পদক্ষেপ, মিডিয়াকর্মীদের সহায়তা কামনা

  • আপডেট সময়: ০৬:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,টাঙ্গাইল প্রতিনিধি : “গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, মাদককে না বলুন, জঙ্গিবাদ রুখে দাঁড়াই” বিষয়ে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও মিডিয়াকর্মীদের সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে থানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওসি মুস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে মর্মে যে খবর চারিদিকে ছড়িয়েছে, তা সম্পূর্ণরূপে একটি গুজব৷ এই গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার মত জঘন্য ঘটনাও ঘটেছে৷ তাই আমি প্রিয় গোপালপুরবাসীকে অনুরোধ করি, আপনারা কোনপ্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা রাষ্ট্রবিরোধী কাজ এবং গণপিটুনি একটি গুরুতর ফৌজদারী অপরাধ৷ এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি গণপিটুনির ঘটনার পুলিশী তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে৷

ওসি জানান, গোপালপুর একটি ঐতিহাসিক ও শিক্ষিত জনপদ। এই জনপদের মানুষ কখনো এ ধরনের গুজবে বিশ্বাস করতে পারে না৷ আসুন আমরা সবাই সচেতন হই। গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকি৷ সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে গোপালপুর থানা পুলিশকে খবর দেয়ার জন্যও তিনি সকলকে অবগত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, সাংবাদিক সাইফুল ইসলাম ও নুর আলম প্রমূখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গুজব ঠেকাতে গোপালপুর থানা পুলিশের নানামুখী পদক্ষেপ, মিডিয়াকর্মীদের সহায়তা কামনা

আপডেট সময়: ০৬:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯