ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাসিক মেয়রের সচিব, স্ত্রী ও ভাগ্নি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

  • আপডেট সময়: ১২:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ১৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব সেলিম শেখ, তার স্ত্রী ও ভাগ্নি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার শরীরে ডেঙ্গু রোগের উপসর্গ দেখার পর সেলিম শেখ পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। তিনি বলেন, এরপর আমার স্ত্রী ও ভাগ্নিও ডেঙ্গুতে আক্রান্ত হয়। আমি বুধবার হাসপাতালে ভর্তি হই। আর স্ত্রী ও ভাগ্নি ভর্তি হয় শুক্রবার।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, জানুয়ারি থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় অর্ধশত রোগী হাসপাতালে আছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা প্রতিদিনই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডও করা হয়েছে হাসপাতালে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গাসিক মেয়রের সচিব, স্ত্রী ও ভাগ্নি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

আপডেট সময়: ১২:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯