ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জোড়া খুন: ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

  • আপডেট সময়: ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাত ভাই-বোনকে হত্যার দায়ে ৩ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃপস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের তিন ছেলে হযরত আলী (৫৫), হাফিজুল ইসলাম (৩২) ও আজিজুল হোসেন (২৭)।

তাদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুরবো জিনিয়া গ্রামে আবুল হোসেনের সাথে প্রতিবেশী মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে।

মফিজল হক তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার এসআই সারোয়ার্দী ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গাইবান্ধায় জোড়া খুন: ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

আপডেট সময়: ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০