ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন: আমীর খসরু

  • আপডেট সময়: ০৯:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচিত সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমীর খসরু বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের পর গণতন্ত্র যখন আবারও ফিরে আসার পথে, ঠিক তখনই তা হুমকির সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, ‘এত ত্যাগের পর গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন। এই হুমকি আসছে যখন দেশের সব মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচিত সংসদ করতে চায় ঠিক সময়ে। দেশের মানুষের মালিকানা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’

আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারী মহল সক্রিয় রয়েছে।

দেশে বিভিন্ন বিষয়ে সংস্কার আনার আলোচনা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘সংস্কার অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সংসদেই হতে হবে। কোনো নির্দেশনা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে কোনো সংস্কার হতে পারে না।’

একই অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস আওয়ামী লীগের।’

সালাউদ্দিন আহমদ ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে বিশ্বে বাংলাদেশের ভূখণ্ডের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন।

সালাউদ্দিন অভিযোগ করেন যে, ‘বাকশাল থেকে শুরু করে দেশের সব দুর্ঘটনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন: আমীর খসরু

আপডেট সময়: ০৯:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫