ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রে বিশ্বাস করি, তাই নির্বাচনে অংশ নিচ্ছি: ফখরুল

  • আপডেট সময়: ০৬:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আমরা পরিষ্কার করে বলেছি, এই বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না এবং জনগণের যে রায় সেটা প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে আরেকটু সমস্যা হয়েছে ইভিএম, তারা বলেছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে, যেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত।আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। বলেছি যে, আমরা মনে করি যে, এটা সঠিক হবে না।

তিনি বলেন, এ কারণে আমরা মনে করি, ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে না। সেই কারণে আমরা মনে করি, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।’

বিএনপি মহাসচিব বলেন, আজকে ছাত্রদল নেতারা শপথ নিয়েছে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। তারা সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র এবং জনতার ঐক্য গড়ে তুলবে।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টান ধর্মালম্বীদের। আমরা আশা করছি এর মাধ্যমে সুন্দর শান্তিময় পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে।

নতুন বছরে সুন্দরের প্রত্যাশা করে তিনি বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা সবসময় থাকে যে, সুন্দর বছর দেখতে পাব। আমরা মনে করি, এ বছর জনগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণতন্ত্রে বিশ্বাস করি, তাই নির্বাচনে অংশ নিচ্ছি: ফখরুল

আপডেট সময়: ০৬:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯