ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৮:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সামনে সতর্কতার সাথে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাস্টিটদের কবলে পড়া যাবে না। আর ফ্যাস্টিট দেখতে চাই না।

মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন৷ মিথ্যা মামলায় জেলে গেছেন। এখন মুক্তভাবে নিশ্বাস নিতে পারি। নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৮:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫