ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

  • আপডেট সময়: ০৯:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। যোগদান শেষে তিনি দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। পরে তিনি ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিকেলে মডেল মেঘনা কেন্দ্রীয় কার্যালয়ে ফরম পূরণে করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে, সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই সময় তিনি ফেসবুকে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথে চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া, তিনি নাগরিকদের হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগের জন্য এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

আপডেট সময়: ০৯:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫