ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা সাংবাদিক সাবেরা ঝর্না

  • আপডেট সময়: ০৫:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনা বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার পেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাংবাদিক সাবেরা সুলতানা ঝর্না। বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত অনুষ্ঠানে তাকে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। পুরুস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।

বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে জয়িতাদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রধান শিক্ষক আমাতুল হাফীজ।

অনুষ্ঠানে সাংবাদিক সাবেরা সুলতানা ঝর্না ছাড়াও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরো ৩ নারীকে পুরস্কার দেওয়া হয়। এরা হলেন মোংলার ঝর্ণা আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোংলার মৌসুমী আফরোজা মৌ, সফল জননী বাগেরহাট সদরের সুরাইয়া বেগম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা সাংবাদিক সাবেরা ঝর্না

আপডেট সময়: ০৫:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২