ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এনসিপি নেতাকে গুলি : শীর্ষ সন্ত্রাসী শামীমসহ গ্রেফতার ২

  • আপডেট সময়: ১১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মাহাদিন।

শনিবার (২৭ ডিসেম্বর) খুলনা র‌্যা‌বের মুখপাত্র মেজর মো. নাজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। সে নিজেই মোতালেব শিকদারের মাথায় গুলি করেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে শামীম।

তিনি আরও বলেন, এর আগে, ঘটনার পরপর র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে সন্দেহভাজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করি। তাদের আমরা ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সন্দেহভাজন হিসেবে মো. আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলো। বাকি দুজন হলেন, ত‌নিমা তন্বী ও আরিফ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খুলনায় এনসিপি নেতাকে গুলি : শীর্ষ সন্ত্রাসী শামীমসহ গ্রেফতার ২

আপডেট সময়: ১১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫