ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো আছে: কাদের

  • আপডেট সময়: ০৯:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি মেডিকেল বোর্ড ভালো বলতে পারবে। খালেদার পছন্দের ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা বলছে খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো আছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে শুধু শুধু রাজনীতি করছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ, সহযোগী ও তার অঙ্গ সংগঠনের কাউন্সিলকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি, কিন্তু শেখ হাসিনা পারছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফলে বাংলাদেশের মানুষ ছাড়াও জাতিসংঘ এবং সারা বিশ্বের প্রশংসা পাচ্ছেন শেখ হাসিনা। সে কারণেই বিএনপির এত গাত্রদাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির ভালো লাগবে না, চোখেও পড়বে না। কারণ, তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে বিএনপি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো আছে: কাদের

আপডেট সময়: ০৯:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯