ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি’

  • আপডেট সময়: ১১:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম। আজ শুক্রবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউতে) ভর্তি বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে এ কথা জানান তিনি।

বেগম সেলিমা ইসলাম বলেন, তিনি (খালেদা) উঠে দাঁড়াতে পারেন না, তার সারা শরীরে ব্যাথা। তিন নিজ হাতে খেতেও পারেন না। তার শারিরীক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

শুক্রবার বিকেলে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকে থাকা বেগম জিয়ার সঙ্গে দেখা করেন তার মেঝ বোন সেলিমা ইসলাম, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদসহ পরিবারের ছয়জন সদস্য। সেখানে তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন বলে মানবজমিনকে জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি’

আপডেট সময়: ১১:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯