ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না: কাদের

  • আপডেট সময়: ০৫:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।’

খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি।

খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব তাদের চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আলোচনা করতে ফোন করতেই পারে, এতে লুকোছাপার কিছু নেই।

মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভা একটা রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি একটা রদবদল হয়েছে। তাই খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেহেতু রদবদলটা এই মুহূর্তে হয়েছে পারফরম্যান্স বা গতির জন্য। সেখানে নতুন করে মেজর কোনো পরিবর্তন বা সম্প্রসারণ এই মুহূর্তে হবে না। এটা হয়তো আরও পরে হতে পারে।

তিনি বলেন, কাজের গতির জন্য সম্প্রসারণটা হচ্ছে। হয়তো আমি যে স্থানে আছি প্রধানমন্ত্রী মনে করছেন আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরম্যান্সটা আরও ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানে প্রমোশন-ডিমোশনের কিছু নেই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না: কাদের

আপডেট সময়: ০৫:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০