লোকসমাচার ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুবিধার্থে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্যটি জানান।
তিনি জানান, ‘বুধবার ৩১ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ডাকসুর পক্ষ থেকে ১০ টি বাস বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে রওনা দিবে ইনশাআল্লাহ। ৫ টি বাস ভিসি চত্ত্বর থেকে, ৩ টি বাস কার্জন থেকে এবং ২ টি বাস টিএসসি থেকে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’






















