ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

  • আপডেট সময়: ০৩:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান ও এক ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর সেখান থেকে বের হয়ে যান।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এর ১০ মিনিট পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু হাসপাতালে যান। এ ছাড়া একইদিন হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

আপডেট সময়: ০৩:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫