ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার নাইকো মামলার অভিযোগ গঠন শুনানি ২ ডিসেম্বর

  • আপডেট সময়: ০২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পি‌ছি‌য়ে আগামী ২ ডি‌সেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভা‌বে স্থা‌পিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদাল‌তের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠ‌ন শুনা‌নির জন্য নতুন দিন ধার্য করেন।

খা‌লেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদার নাইকো মামলার অভিযোগ গঠন শুনানি ২ ডিসেম্বর

আপডেট সময়: ০২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯