লোকসমাচার ডেস্ক:করোনাকালীন সময়ে হাবিব হোমিও ক্লিনিক কোভিড-১৯ করোনা ভাইরাস রোগ প্রতিরোধে চারশতরও বেশি লোককে বিনামুল্যে ঔষধ বিতরণ করেন।
ডাঃমো:আহসান হাবিব জানান,গত এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে আজ পযর্ন্ত কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যসেবা কর্মকর্তা, কর্মচারী, অধ্যাপক, সরকারি বেসরকারি কর্মকর্তা, ছাত্র ছাত্রী, ব্যাংকার, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, আলেমসমাজ, অসহায় ব্যক্তিদের মাঝে করোনা প্রতিরোধে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
তিনি এ প্রতিবেদক কে জানান,রোগ প্রতিরোধে রোগের লক্ষ্মণের উপর ভিত্তি করে ঔষধ প্রদান করেন। এ পর্যন্ত প্রায় চারশতরও বেশি ব্যক্তিকে এই সেবা প্রদান করা হয়।
তিনি আরও জানান,বর্তমানে দ্বিতীয় ফেজেও করোনা প্রতিরোধে বিনামুল্যে ঔষধ বিতরণ করছেন। তার সাথে সার্বিক সহযোগিতা করেছেন অধ্যাপক ডাঃ গোপীকান্ত সরকার।





















