ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার হেরোইনসহ ২ নারী আটক

  • আপডেট সময়: ০৬:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ১০৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রংপুরের মিঠাপুকুরে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার উজানপাড়া বাইপাস এলাকার গোলচেহেরা বেগম এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারী এলাকার রোজিনা বেগম।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা অভিযান চালিয়ে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারীকে আটক করেন। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

তিনি আরো জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রতি সপ্তাহে হেরোইন নিয়ে রংপুরে এসে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটি টাকার হেরোইনসহ ২ নারী আটক

আপডেট সময়: ০৬:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২