লোকসমাচার,আব্দুর রউফ, কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা ও কোটচাঁদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকালে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব এস,এম রফিকুল ইসলাম।উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ফুটবল টিম নিয়ে এই আয়োজন করা হয়।
আগামী ১৪/০৬/২০২৩ ইং তারিখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সমাপনী হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উছেন মে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শাহাজাহান আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, প্যানেল মেয়র সোহেল আরমান,জাহিদ হোসেন সহ ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
এছাড়াও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাসেম আলী,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।























