ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

  • আপডেট সময়: ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ২৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের একটি পুকুরের পাড় থেকে মানুষের খণ্ডিত ১টি পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের একটি পুকুর পাড় থেকে পলিথিনে মোড়ানো ওই পা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পথচারিরা ওই পথে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো মানুষের বিচ্ছিন্ন পা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই পা উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কারও শরীর থেকে পা কেটে বিচ্ছিন্ন করে পুকুর পাড়ে ফেলে গেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে কোমরের নিচ থেকে কাটা একটি পা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

আপডেট সময়: ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯