ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ গরু ব্যবসায়ী নিহত

  • আপডেট সময়: ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ছয়টি গরুও মারা গেছে।

বুধবার (৩১ জুলাই) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরুবোঝাই ট্রাকটি চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়।

ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় ছয়টি গরুও মারা যায়। পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ গরু ব্যবসায়ী নিহত

আপডেট সময়: ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯