ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময়: ১০:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম (৬) নামে দুই যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবাতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, যমজ দুই ভাই রফিক ও সফিক দুপুরে বাড়ির পাশবর্তী বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। একপর্যায়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুজি করে বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই যমজ শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কচুয়ায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময়: ১০:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯