ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রোববার

  • আপডেট সময়: ০৭:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী রোববার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করতে পারে। শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বৃহস্পতিবার বলেন, ‘রোববার দুপুর ১টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।’

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, করোনা মহামারির কারণে প্রায় ৪ মাস পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রোববার

আপডেট সময়: ০৭:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২