ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রতনের বিরুদ্ধে আ’লীগ নেতা শামীমের বক্তব্য ভাইরাল

  • আপডেট সময়: ১১:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, জাদুকাঁটা নদীসহ হাওরের প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ এনেছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

তাকে স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার তোষনকারী বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন দলীয় কর্মীরা।

মঙ্গলবার (০১/১০/১৯) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলয়নায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন দলীয় নেতাকর্মীরা।

শুধু তাই নয় তার বিচার দাবীও জানান তারা।
মঙ্গলবার গত উপজেলা নির্বাচনে ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগ প্রার্থী শামীম আহমেদ মুরাদ তৃণমুলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে এসব অভিযোগ দায়ের করেন।

এ সময় হলভর্তি তৃণমূলের কর্মীরা তার অভিযোগের পক্ষে মুরাদকে হাততালি ও শ্লোগান দিয়ে সমর্থন জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর ইমন বারবার জনাব মুরাদকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বললেও তৃণমূলের কর্মীরা তার বক্তব্য অব্যাহত রাখার জন্য দাবী জানান।

শামীম তার বক্তব্যে দাবী করেন, এমপি হওবার আগে জনাব রতন কোনোদিন আওয়ামী লীগ করেননি। এমপি হওয়ার পর মোয়াজ্জেম হোসেন রতন পরিবারতন্ত্র কায়েম করেছেন এবং বিএনপি-জামাত ও রাজাকার পরিবারের সন্তানদের লালন করছেন বলে অভিযোগ করেন তিনি।

উদাহরণ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে মোয়াজ্জেম হোসেন রতনের আপন ভাই ও কয়েকজন চাচার নাম ও তাদের পদ উল্লেখ করেন।
এমপি রতনের ভাই-চাচারা কীভাবে, কোন যোগ্যতায় এসব পদে অধিষ্ঠিত হলো তা জানতে চান তিনি।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে দলীয় নেত্রীর কাছে আহবান জানান তিনি।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান এ প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীরের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সাবেক সংসদ সদস্য পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ইদ্রিস আলী বীরপ্রতীক, শামীম আহমেদ মুরাদ প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এমপি রতনের বিরুদ্ধে আ’লীগ নেতা শামীমের বক্তব্য ভাইরাল

আপডেট সময়: ১১:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯