ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমন হামলা কারো কাম্য নয়: কাদের

  • আপডেট সময়: ০৭:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজারের লিংরোড-লবণী পয়েন্ট চার লেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন তাবিথ আউয়াল। এ সময় তার কর্মী সমর্থক মিলিয়ে প্রায় ৮০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সিটির ভোটে এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর দিতে হবে। এমন হামলা কারো কাম্য নয়। বিষয়টি ‍গুরুত্ব দিয়ে দেখা উচিত।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়ে গেছে। এ দলে আর গতি আসবে না।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্ব সহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এমন হামলা কারো কাম্য নয়: কাদের

আপডেট সময়: ০৭:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০