ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বেয়ার গ্রিলসের সঙ্গী বিরাট-দীপিকা!

  • আপডেট সময়: ০৩:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বর্তমান বিশ্বে এক জনপ্রিয় অনুষ্ঠান বেয়ার গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। পৃথিবীর নাম করা তারকাদের নিয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রজনীকান্তের পর বেয়ার বন্য অভিযানে গ্রিলসের সঙ্গী হয়েছেন অক্ষয় কুমার। বিয়ার-অক্ষয়ের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে জনপ্রিয় এই আন্তর্জাতিক শোয়ে দর্শকের জন্য অপেক্ষা করছে আরও চমক। এবার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ দুই তারকার জন্যই থাকছে বিশেষ পর্ব।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ১৪টি পর্বের শুটিং হচ্ছে ভারতে। এর দুই পর্বের শুটিংয়ে অংশ নেবেন বিরাট ও দীপিকা। বিরাট কোহলি ভীষণ অ্যাডভেঞ্চার-প্রিয়। রোমাঞ্চের আমেজ নিতে গত বছরই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভুটানে ঘুরে এসেছিলেন। দীপিকাও নতুন বিষয়ে অভিজ্ঞতা নিতে ভালোবাসেন। আর তাই গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোটি দু’জনেই যে বেশ উপভোগ করতে পারবেন, তা বলা বাহুল্য।

বন্য প্রকৃতির সান্নিধ্যে প্রতিকূলতার মাঝেও কীভাবে জীবনযাপন করতে হয়, সেই উপায়ই গ্রিলসের কাছ থেকে শিখে নেবেন বিরাট কোহলি এবং দীপিকা পাড়ুকোন।

এদিকে কয়েকদিন আগে ভারতের এলিফ্যান্ট ক্যাম্পে অক্ষয়ের সঙ্গে বিশেষ শুটিং পর্ব সেরেছেন গ্রিলস। তিন ঘণ্টা ধরে চলেছে শুটিং। কখনও জঙ্গলের মাঝে হাঁটু পর্যন্ত জল নিয়ে নদী পার করেছেন বিয়ার-অক্ষয়। কখনও আবার গহীন জঙ্গলের মধ্য দিয়ে গল্প করতে করতে হেঁটে গেছেন।

পুরো শুটিংয়ে অক্ষয়কে শরীর হিম করা বশে কিছু চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে। আর এবার সে রকমই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন দীপিকা ও বিরাট কোহলি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার বেয়ার গ্রিলসের সঙ্গী বিরাট-দীপিকা!

আপডেট সময়: ০৩:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০