ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলাদেশকে নিয়ে যা বললেন ওয়ালশ!

  • আপডেট সময়: ১০:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে ২০১৬ সালে হিট স্ট্রিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। এর পর গত প্রায় তিন বছরে ধারবাহিকভাবে কাজ করেছেন মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানদের নিয়ে।

তবে বিশ্বকাপে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। এরইমধ্যে সদ্য সাবেক ওয়ালশ বলেছেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময় আমি কোচিং সম্পর্কে অনেক কিছু শিখেছি।’

জ্যামাইকা গ্লিনারকে দেয়া সক্ষাৎকারে ওয়ালশ বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে আমার সময়টা বেশ ভালো কেটেছে। বিসিবিকে আমি আগেই বলে দিয়েছিলাম যে, বিশ্বকাপের পর আমাকে আর পাওয়া যাবে না।’

ক্যারিবিয়ানদের জার্সি গায়ে ১৩২ টেস্টে ৫১৯ উইকেট শিকার করা ওয়ালশ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সবসময় আমার হৃদয়ে আছে, থাকবে। নতুন ক্যারিবিয় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমি অবদান রাখতে পারবো।’

এদিকে বাংলাদেশ অধ্যায় শেষ করার পর এবার স্বদেশে জেসন হোল্ডারদের কোচ হওয়ার তোড়জোর শুরু করেছেন ২০৫ ওডিআইতে ২২৭ উইকেট শিকারি ৫৬ বছর বয়সী ওয়ালশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার বাংলাদেশকে নিয়ে যা বললেন ওয়ালশ!

আপডেট সময়: ১০:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯