লোকসমাচার ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেয়ার পর সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে ও সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই নির্দেশ এরই মধ্যে পঙ্কজ নাথকে জানিয়ে দিয়েছেন দলটির সম্পাদক ওবায়দুল কাদের।
দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পঙ্কজ নাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।


























