ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

  • আপডেট সময়: ১০:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসির পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২০ সালের বিএড অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং একই বর্ষের বিএড অনার্স দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই দুটি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এর আগে গতকাল শুক্রবার স্থগিত করা হয়েছে আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

আপডেট সময়: ১০:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২