ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কৌশিক সেন-জয়া

  • আপডেট সময়: ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী ‘বিসর্জন’ আর ‘বিজয়া’র সিক্যুয়ালের পর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর কাজ শুরু করতে যাচ্ছেন। যেখানে ওপারের শক্তিশালী অভিনেতা কৌশিক সেনের বিপরীতে বাংলাদেশের জয়া আহসান অভিনয় করবেন। ছবিতে কলকাতার চূর্ণী গাঙ্গুলিও অভিনয় করতে যাচ্ছেন। বিষয়টি একাধিক ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে শুটিং ইউনিট। কৌশিক গাঙ্গুলির সঙ্গে কৌশিক সেনের প্রথম কাজ ছিল ‘শূন্য এ বুকে’। এরপর ‘দৃষ্টিকোণে’ সিনেমায়ও হাজির হয়েছেন তিনি। তবে সেটা অতিথি চরিত্রে। এবার তিনি কৌশিক গাঙ্গুলির ছবিতে নায়ক হিসেবে আসছেন।

এ ছবিতে আরো অভিনয় করছেন অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরব। ছবির গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের মহিলা হিসেবে দেখা যাবে। এদিকে জয়া সর্বশেষ কাজ করেছেন অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে। এ ছবিতে তার সহঅভিনেতা হিসেবে রয়েছেন প্রসেনজিৎ। ছবিটি ভারতের পর বাংলাদেশেও চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার কৌশিক সেন-জয়া

আপডেট সময়: ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০