ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

  • আপডেট সময়: ১১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে ‘আমজনতার দলে’ যোগদান করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম।

রোববার সন্ধ্যায় হিরো আলম বলেন, “আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী না হয়ে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

তিনি জানান, এরইমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। “তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আলোচনার পর আমি তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই,” বলেন হিরো আলম।

হিরো আলম আরও বলেন, “আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই অংশ নেব। আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে।”

রাজনীতিতে নতুন করে আলোচনায় আসা হিরো আলমের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আপডেট সময়: ১১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫