ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অস্কার উপস্থাপনায় লেডি গাগা

  • আপডেট সময়: ০৩:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: অনেকেই ধারণা করেছিলেন, ’হাউস অব গুচ্চি’ চলচ্চিত্রে লেডি গাগার গাওয়া ’সুইট ড্রিমস’ গানটা এবার অস্কারে অ্যাওয়ার্ড জেতার ব্যাপারে প্রতিযোগিতায় থাকবে। কিন্তু সবাইকে অবাক করে ’সুইট ড্রিমস’ মনোনয়নেই ঢুকতে পারেনি।

তাতে অবশ্য লেডি গাগাকে মিস করবে না ৯৪তম অস্কারের দর্শকরা। কারণ এ আসরের উপস্থাপনা করছেন তিনি। শুক্রবার অস্কার আয়োজক কর্তৃপক্ষ লেডি গাগাসহ আরো তিনজনের নাম ঘোষণা করেছে ২৭ মার্চের অনুষ্ঠানটির উপস্থাপনা করার জন্য। ওই দিন হলিউডের ডলবি থিয়েটার থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এ অনুষ্ঠান সরাসরি দেখতে পাবে পৃথিবীর প্রায় ৪০০ কোটি মানুষ।

স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিয়া জার্মানোটাই লেডি গাগা হিসেবে পরিচিত। এই মার্কিন পপশিল্পীর জন্ম ১৯৮৬ সালে। বিচিত্র ফ্যাশনের জন্য তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কম বয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন লেডি গাগা।

২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত সবগুলো অ্যালবামই লেডি গাগাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম দ্য ফেম বাজারে আসে। পরের বছরই আসে তার দ্বিতীয় অ্যালবাম দ্য ফেম মনস্টার। ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম ’বর্ন দিস ওয়ে’। এ সময় অ্যালবাম বিক্রির নতুন নতুন রেকর্ড যেমন করেছেন লেডি গাগা, তেমনি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারেও জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন হলিউড তারকাদের মধ্যে শীর্ষে। গানের পাশাপাশি তিনি বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার অস্কার উপস্থাপনায় লেডি গাগা

আপডেট সময়: ০৩:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২