ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতাদের আসনে বিএনপির প্রার্থী যারা

  • আপডেট সময়: ১১:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। এই তালিকায় দেখা গেছে, বিগত সরকার পতন আন্দোলনের সম্মুখসারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।

বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

এনসিপি নেতাদের আসনে বিএনপির প্রার্থী যারা

আপডেট সময়: ১১:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫